সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষকদের আন্দোলনে যশোর জিলা স্কুলে পরীক্ষা হয়নি, ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা

পরীক্ষা হয়েছে সরকারি বালিকা বিদ্যালয়ে
কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
আন্দোলনের মাঝেও আজ সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  ¦ ছবি: গ্রামের কাগজ

সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে মঙ্গলবার যশোর জিলা স্কুলে বার্ষিক পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েও অভিযোগ জানিয়েছেন। তবে পরীক্ষা হয়েছে সরকারি বালিকা বিদ্যালয়ে। ৯ম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বানে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

শিক্ষকদের আন্দোলনে যশোর জিলা স্কুলে পরীক্ষা হয়নি, ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা ¦ ছবি: গ্রামের কাগজ

দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে এখন বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষার মাঝেই ১ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নবম গ্রেডসহ চার দফা দাবিতে সারাদেশে নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর যশোর জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একই ধারাবাহিকতায় মঙ্গলবারও যশোর জিলা স্কুলে পরীক্ষা হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আন্দোলনের মাঝেও আজ সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ¦ ছবি: গ্রামের কাগজ

শিক্ষার্থীরা জানান, তারা রাতদিন জেগে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। এখন হঠাৎ করেই পরীক্ষা বন্ধ করা হয়েছে। এতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন। এছাড়া পরীক্ষার পর তাদেরকে নিয়ে বাবা মায়ের দাদা বাড়ি নানা বাড়ি বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে। সেই হিসেবে অনেকে বাস ট্রেনের টিকিটও কেটে রেখেছেন। এখন এই টাকাগুলো জলে যাবে।

শিক্ষার্থীরা তাদের অভিযোগ নিয়ে কালেক্টরেট চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান ¦ ছবি: গ্রামের কাগজ

অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষকরা তাদের দাবি আদায়ে আন্দোলন করবেন। কিন্তু তার জন্য শিক্ষার্থীদের কেনো জিম্মি করবেন। ডাক্তাররাও আন্দোলন করেন, কিন্তু জরুরি চিকিৎসা চালু রেখে। তেমনি শিক্ষকরাও পরীক্ষা চালু রেখেই আন্দোলন করতে পারতেন। কিন্তু তারা শিক্ষার্থীদের কথা ভাবলেন না। এক পর্যায়ে শিক্ষার্থী অভিভাবকরা তাদের অভিযোগ নিয়ে কালেক্টরেট চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান।

এ বিষয়ে যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, তার পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি রয়েছে। কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন। ফলে কক্ষ পরীক্ষক না পাওয়ায় তিনি পরীক্ষা গ্রহণ করতে পারছেন না।

এদিকে, আন্দোলনের মাঝেও সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অল্পসংখ্যক শিক্ষক এবং কর্মচারীদের নিয়ে প্রধান শিক্ষক এখানে পরীক্ষা গ্রহণ করেছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, শিক্ষকরা আন্দোলন করছেন। তারপরও তিনি পরীক্ষা গ্রহণ করেছেন। কিছু শিক্ষক ও কর্মচারী এই পরীক্ষা গ্রহণে সহযোগিতা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X