সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভিওআইপি ব্যবসায়ী বাবুল ও সার চুরির মামলায় আটক তিন কর্মকর্তা রিমান্ডে

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
যশোরে ভিওআইপি  ব্যবসায়ী বাবুল ও সার চুরির মামলায় আটক তিন কর্মকর্তা রিমান্ডে। ¦ ছবি: প্রতীকী

যশোরে ভিওআইপি যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ ভারতীয় সিম কার্ডসহ আটক ভিওআইপি ব্যবসায়ী বাবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিনে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর থেকে বিএডিসির ৭ ট্রাক সার চুরির মামলায় মেসার্স বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা–কর্মচারীর একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার পৃথক দুটি রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন ও জাকিয়া সুলতানা এ আদেশ দেন। আটক বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের মোহাম্মদ চাঁদ আলী বিশ্বাসের ছেলে।

বর্তমানে তিনি যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১১ নভেম্বর গভীর রাতে ডিবি পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশিতে একটি ল্যাপটপ, বিভিন্ন ভারতীয় কোম্পানির ৩১৭টি সিম কার্ড, ভিওআইপি কাজে ব্যবহৃত বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয়।

এ মামলায় তাকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে সোমবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, ৯ নভেম্বর নওয়াপাড়া ঘাট থেকে ৭ ট্রাকে সার লোড করে রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিএডিসি গোডাউনে পৌঁছানোর কথা ছিল। এসব সারের আনুমানিক মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা।

বিএডিসির সার দেশের বিভিন্ন জেলার গোডাউনে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আকিজ রিসোর্স লিমিটেডের এবং তাদের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্সের। কিন্তু পরে জানানো হয় সারগুলো চুরি হয়েছে। ডিবি পুলিশ অভয়নগরের নওয়াপাড়া থেকে বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা সুজন মজুমদার (সুপারভাইজার), বাবুল দাস (সহকারী ম্যানেজার) ও মাসুম বিল্লাহ (ডেপুটি ম্যানেজার)কে ২২ লাখ টাকাসহ আটক করে এবং তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানায়।

শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X