সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, শার্শা উপজেলা বিএনপির শীর্ষ দু’নেতাকে শোকজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, শার্শা উপজেলা বিএনপির শীর্ষ দু’নেতাকে শোকজ  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি।

ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা মোটরসাইকেল মহড়ায় অংশ না নিতে তাদের আগেই মৌখিকভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনা অমান্য করে গত ২৯ নভেম্বর দুই নেতার অনুসারীরা কাফনের কাপড় পরে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে।

ঘটনাটি জেলা বিএনপির নজরে আসায় তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে তাদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে । নোটিশে আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার কারণে কেন্দ্রীয়ভাবে সব ধরনের কর্মসূচি স্থগিত রয়েছে।

এমন পরিস্থিতিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দলীয় দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডের দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X