সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ৬৯ লক্ষ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
যশোরে ৬৯ লক্ষ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক  ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে বিজিবির অভিযানে ৬৯ লক্ষ টাকার একটি স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার সতর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। ওই সোনা সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবি'র একটি টহলদল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ইমরান হোসেন (৪২)কে আটক করা হয়। ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার দাম ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন। ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X