সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
যশোরের প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ¦ প্রতীকী

যশোরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী (ভিকটিম) হাসপাতালে এসে পুলিশ ও চিকিৎসকদের জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত এবং ভুক্তভোগী দুজনই চৌগাছার বাসিন্দা হলেও, অভিযোগ করা হচ্ছে যে যশোরের রাজারহাটের বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টেসবা এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। ভুক্তভোগী নারী যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।

অভিযোগ করা হচ্ছে চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের বি কে সিটিতে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।" এ বিষয়ে জানতে কৌশিকের মোবাইল নাম্বারে কল করা হলে তিনি প্রথমে আমতা আমতা করেন।

পরে বলেন, ভাই, এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলব। এই বলে তিনি ফোনটি কেটে দেন। এ বিষয়ে বিকে সিটির অফিসিয়াল মোবাইল নাম্বারে কল করলে ওপাশ থেকে মোবাইল ফোন রিসিভ করেন সাবির হোসেন । তিনি বলেন, এ ঘটনায় এখনো তো কোনো মামলা হয়নি। ফলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X