সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইনজীবী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
আইনজীবী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে স্থাপিত ১০টি বুথে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই শক্তিশালী প্যানেল। সাধারণ সম্পাদক পদে রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

এবারের নির্বাচনে মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্রভাবশালী প্যানেল। মাঠে নানামুখী প্রচারণা, প্রচার–পরিচিতি আর সমর্থকদের সক্রিয় তৎপরতায় পুরো আইনজীবী চত্বর এখন সরগরম। রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও ভোটের মাঠে উপস্থিত হয়েছেন।

আইনজীবী সমিতি সূত্র জানায়, ১৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে সাবু–গফুর ঐক্য প্যানেলের ১৩ প্রার্থী, লতিফ–ছোট ঐক্য পরিষদের ৭ প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী রেফাত রেজওয়ান সেতু। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাবু–গফুর ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি পদে গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে এম. এ. গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা ও আশরাফুল আলম, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল এবং কার্যকরী সংসদ সদস্য পদে মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। তাদের মধ্যে গণতান্ত্রিক আইনজীবী সমিতির বাসুদেব বিশ্বাস ও আশরাফুল আলমও রয়েছেন।

এছাড়া, লইয়ার্স কাউন্সিলের লতিফ–ছোট ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন— সভাপতি পদে এম. এ. লতিফ, সহসভাপতি পদে আলশগীর সিদ্দিক (১), সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট, যুগ্ম সম্পাদক পদে আবুল করিম মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে এস. এম. শাহরিয়ার হক এবং কার্যকরী সংসদ সদস্য পদে শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম। অনেকের মতে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভোটাররা এবার নির্বাচনের ‘টার্নিং পয়েন্ট’ হতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X