মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মানবকল্যাণে এক উজ্জ্বল নাম আলমডাঙ্গার প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু

প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম
হাসিবুল হক লিপু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রবাসী সফল ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হাসিবুল হক লিপু মানবকল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছেন। ছোটবেলা থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে একজন উদীয়মান ও জনবান্ধন তরুণ নেতা হিসেবে পরিচিতি পাচ্ছেন।

হাসিবুল হক লিপু ১৯৭৮ সালের ৩ ফেব্রুয়ারি আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল মালেক মিয়া। ৫ ভাইয়ের মধ্যে হাসিবুল হক লিপু সবার ছোট। কালিদাসপুরের যে পরিবারটিকে বিএনপি পরিবার বললে ভুল হবে না। সেই পরিবারে সন্তান তিনি।

বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাঁর পিতা মরহুম আব্দুল মালেক মিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। পৌর বিএনপির সভাপতি চাচাতো বড় ভাই মরহুম মিয়া আমিনুল ইসলাম ও ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম এমদাদুল হক ডাবু'র হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতে খড়ি। তাঁর সেজো ভাই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের অন্যতম নেতা টিপু সুলতান এক সময়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। বড় ভাই হাজী আসাদুল হক লাবু, আরেক ভাই মাজেদুল হক পিকুও বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন।

মূলত বাবা,ভাইদের পথ অনুসরণ করেই হাসিবুল হক লিপু বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট হন। সেই থেকে রাজপথের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি করেছেন। বিগত দিনের আন্দোলন সংগ্রামে তাঁর অবদানও কম ছিল না।

জীবন জীবিকার তাগিদে ২০০০ সালের ৩ জানুয়ারী তিনি প্রবাসে পাড়ি দেন। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধমে তিনি এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সৌদি আরব, দুবাইয়ে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। ব্যবসা আছে বাংলাদেশেও । বর্তমানে নিজ শহর আলমডাঙ্গা পৌর এলাকায় নিজস্ব জমিতে বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। এসব স্থানেও গড়ে তোলা হবে ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসার পাশাপাশি তিনি সুদুর প্রবাস থেকেও রাজনীতির সাথেও সক্রীয় ছিলেন বলেই তাঁকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসি কল্যাণ সম্পাদকের দ্বায়িত্বে দেওয়া হয়েছিল। দলের প্রতি আস্থা ও দায়িত্ববোধ থেকে বিগত সংসদ নির্বাচনে দেশে এসেছিলেন। দলের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মাঠে নামেন । নিজ উদ্যোগে ইউনিয়ন ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন।

যদিও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি নিজেদের দখলে নিতে পারেনি বিএনপি। সে কারণে আলমডাঙ্গার বিএনপির রাজনীতিতে কিছুটা হতাশা বিরাজ করলেও এই প্রজন্মের তরুণ নেতা হাসিবুল হক লিপুর কার্যক্রম কিন্তু থেমে যায়নি। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন আপন মহিমায়।

এসব কর্মকান্ডের পাশাপাশি দুর্দিনে দলের অসহায় কর্মীদের পাশে দাঁড়ানোর বহু নজীর তিনি ইতোপূর্বে রেখেছেন। এখনও রাখছেন। শুধু কি দলীয় কর্মী! দলের বাইরেও জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষকে তিনি সহযোগিতা করে আসছেন । তাঁর এমন বদন্যতার গল্প সোস্যাল মিডিয়ায় অনেকের লেখালেখিতে উঠে এসেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে বিপুল সংখ্যাগরিষ্টতা অর্জন করে এখন রাষ্ট্র ক্ষমতায়। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচন অত্যাসন্ন। আলমডাঙ্গা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এসবকে ছাড়িয়ে মফস্বলের ছোট এই শহরের পৌরসভা নির্বাচন নিয়েই আলোচনা বেশি হচ্ছে । এবারের পৌর নির্বাচনে বিএনপি থেকে একাধিক মেয়র প্রার্থীর ভোটে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে । দল যেহেতু রাষ্ট্রক্ষমতায়, সেহেতু বিএনপি থেকে পৌর নির্বাচনে একাধিক নেতা প্রার্থী হওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক বলে বিশ্লেষকরা মনে করেন।

তবে যাকে ঘিরে আজকের এই প্রতিবেদন, সেই যুব সমাজের আইডল, তরুণ সমাজ সেবক ও উদীয়মান নেতা হাসিবুল হক লিপু কি আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন? এমন প্রশ্ন যখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে, যখন তাকে নিয়ে সোস্যাল মিডিয়া সরব। তখন তাঁর বিষয়ে কথা হয় তাঁর সহোদর টিপু সুলতানের সাথে। তিনি নির্বাচনে সরাসরি দাঁড়ানোর বিষয়ে তেমন কিছুই বলেন নি।

তবে টিপু সুলতানের অভিমত , মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাটাই তার ভাইয়ের মূল লক্ষ্য। সবসময় চেষ্টা করে যাচ্ছে মানুষের পাশে থাকার। সুখে-দুঃখে ,দুর্যোগ কিংবা সংকটে অসহায় মানুষের সেবা করে যেতে চাই সে । ছেলেবেলা থেকেই সে আমাদের পরিবারের সবার মত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত।

বিএনপির রাজনীতির সাথে সম্পুক্ত। সে কারণে দলের কর্মীদের বিপদ-আপদে সব সময় পাশে থাকার চেষ্টা করছে ,আগামীতেও করবে। তবে তাকে নিয়ে দল যদি নির্বাচন সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে হয়তো বা সে বিবেচনা করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X