সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার বাসিন্দা এবং মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দল দাঁড়ানোর জন্য সংকেত দেয়।কিন্তু সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।

পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা টেজারি অফিসে জমা রাখা হবে বলেও জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X