সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ঝড়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছপালা ও ফসলের ক্ষতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম
চুয়াডাঙ্গায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হয়। এতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা স্থানীয়দের দুর্ভোগ বাড়ায়।

নিহত মকলেছুর রহমান (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেম হোসেনের ছেলে।

ঝড়ে গাছপালা উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার পর ঝড় শুরু হলে বাড়ির ছাদে থাকা টিন সরাতে যান মকলেছুর রহমান। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়ে, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় সড়ক স্বাভাবিক করা হয়।

জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়া এবং আমসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X