সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রিতে

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি মাত্রার তাপপ্রবাহ, যার প্রভাবে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে অন্যতম সর্বোচ্চ।

আজ শুক্রবার সকাল থেকেই সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে অস্থির হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পায়, ফলে পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়।

খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুরদের দুর্ভোগ সবচেয়ে বেশি। প্রচণ্ড গরমে অনেককে রাস্তার পাশে গাছের ছায়া কিংবা দোকানের সামনে আশ্রয় নিতে দেখা গেছে। কর্মঘণ্টা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতেও গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ তাপপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X