মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফুয়েল কার্ড নিতে গিয়ে আলমডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে বখতিয়ার রহমান (৫৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মাঠে ফুয়েল কার্ড বিতরণের সময় এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বখতিয়ার রহমান উপজেলার ভেদমাড়ি গ্রামের হাজি রফিউদ্দিন মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয় এবং শেষ দিন হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ব্যাপক ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার রহমান। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তা করে ক্লিনিকে নিয়ে যান, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন বলেন, সকালে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রচণ্ড ভিড়ের মধ্যে তিনি স্ট্রোক করে পড়ে যান। পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ইউএনও পান্না আক্তার আরও জানান, বখতিয়ার রহমান আগে থেকেই অসুস্থ ছিলেন। তীব্র গরমে অবস্থার অবনতি হলে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, মরদেহটি তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X