সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জীবননগরে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ দুইজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
জীবননগরে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ দুইজন আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৭৬ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

এর আগে, একই দিন ভোর পৌনে ৬টার দিকে জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং একই গ্রামের বাবু জমাদ্দারের ছেলে জনি (৪০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ। এ সময় একটি টয়োটা এলিয়েন প্রাইভেট কার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। তখন চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে

আসামিদের হেফাজত থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৭৬ বোতল ফেয়ারডিল, ২৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X