সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজকীয় আয়োজনে শিক্ষকের বিদায়

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম
চুয়াডাঙ্গায় ব্যতিক্রমী আয়োজনে শিক্ষক মিজানুর রহমান লাকীর রাজকীয় বিদায়।ছবি: গ্রামের কাগজ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান লাকীকে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

অবসর উপলক্ষে বিদায়ী এই শিক্ষককে সম্মান জানাতে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও বিদায় জানান, যা পুরো এলাকায় এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে মিজানুর রহমান লাকী বলেন, তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের মূল দায়িত্ব। ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই তার প্রত্যাশা।

সাবেক শিক্ষার্থী ও শিক্ষক জনি আহমেদ বলেন, “স্যার শুধু শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। শাসন ও ভালোবাসার মাধ্যমে তিনি আমাদের জীবনে সঠিক পথ দেখিয়েছেন। তাই আমরা তাকে ভিন্নভাবে সম্মান জানাতে চেয়েছি।”

আরেক শিক্ষার্থী রাউফীল জানান, স্যারের কাছ থেকে তারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষাও পেয়েছেন। তিনি তাদের জীবনে একজন আদর্শ শিক্ষক হয়ে থাকবেন।

উল্লেখ্য, মো. মিজানুর রহমান লাকী ২০০৩ সালে ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৬ সালে অবসরে যান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X