সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বাংলাদেশ জামায়েত ইসলামী-এর চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফ হাসান (৫৫) নগদ টাকা নিয়ে আটক হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে।

নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক শরীফের কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কেন্দ্রে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি নজরে আসলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নগদ টাকাসহ আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।

স্থানীয় বাসিন্দা পারভেজ খান বলেন, ‘জামায়াত নেতা শরীফ ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন। আমরা বিষয়টি দেখেছি।’

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, ওই জামায়াত নেতা টাকা রাখার বিষয়টি প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে শরীফ হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান জানান, পুলিশের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শরীফ হাসানকে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়েতর সভাপতি শুকুর আলী জানান, বিষয়টি পরিকল্পিত। যে টাকাগুলো ধরা হয়েছে, সেগুলো খাবার ও ভ্যানভাড়ার জন্য তার কাছে ছিলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X