সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে মারা যাওয়া জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় জীবননগর পৌর ঈদগাঁ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপিসহ স্থানীয় নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নেন।

জানাজার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সিআইপি সাহিদুজ্জামান টরিক এবং অন্যান্য অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী। মাওলানা রুহুল আমীন জানাজা পড়ান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা শেষে শামসুজ্জামান ডাবলুকে জীবননগর পৌর কবরস্থানে দাফন করা হবে। তার মা ও ভাই লন্ডন থেকে দেশে ফিরবেন আজ রাতেই।

উল্লেখ্য, শামসুজ্জামান ডাবলুকে সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনী ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্যাতন করার কারণে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার ভোরে তারা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় সড়কে আগুন জ্বালানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় অন্যান্য রোগীরা চিকিৎসা সেবা নিতে পারেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X