সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫৩) সোমবার রাত ১২টার দিকে মারা গেছেন।

নিহত শামসুজ্জামান ডাবলু উপজেলা শহরের বসতি পাড়া এলাকার মৃত আতাউর মাস্টারের ছেলে এবং জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ৩৬ এডি রেজিমেন্টের টিটিসি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আসে। তারা শামসুজ্জামান ডাবলুকে তার ওষুধের দোকান থেকে নিয়ে পাশের বিএনপি কার্যালয়ে নিয়ে যান।

রাত ১২টার দিকে সেনা হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুসহ শত শত নেতাকর্মী হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় সেনাবাহিনী হাসপাতালের প্রধান ফটকের গেট বন্ধ করে কড়া পাহারা দেয়। ঘটনার পর থেকে জীবননগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের পরিবার ও দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, সেনাবাহিনী তাকে নির্যাতন করে হত্যা করেছে। তারা হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সেনাবাহিনী পক্ষের ব্যাখ্যা অনুযায়ী, জেলা জুড়ে অস্ত্র উদ্ধার অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শামসুজ্জামান ডাবলুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় তিনি ভয়ে স্ট্রোকজনিত কারণে মারা যান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

X