সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শীতে কাবু চুয়াডাঙ্গার মানুষ, তাপমাত্রা ৮ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
শীতে কাবু চুয়াডাঙ্গার মানুষ, তাপমাত্রা ৮ ডিগ্রি

চুয়াডাঙ্গায় টানা তিনদিন ধরে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৪ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

উত্তরের হিমেল বাতাসে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণে বেড়েছে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে ম্লানভাবে, যা পর্যাপ্ত উষ্ণতা দিতে পারছে না। ফলে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

তীব্র শীতের প্রভাব পড়েছে কৃষিখাতেও। বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভোগা রোগীর চাপ বাড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আপাতত জেলার আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এই শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X