সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, দুর্ভোগে দিনমজুররা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল টানা চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার কারণে জেলার স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির। বিশেষ করে ছিন্নমূল, অসহায় ও দিন আনা-দিন খাওয়া মানুষরা এই তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আবহাওয়া অফিস জানায়, জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামী এক থেকে দুই দিন শৈত্যপ্রবাহ সাময়িকভাবে কমতে পারে। তবে আগামী মঙ্গলবার বা বুধবার থেকে পুনরায় শৈত্যপ্রবাহ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। সে সময় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শীত ও কুয়াশার কারণে জেলার সড়ক, মহাসড়ক, গ্রামগঞ্জ ও ফসলি জমি সাদা চাদরের আচ্ছাদনে ঢাকা পড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, ভ্যান ও রিকশাচালকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। হিমেল বাতাসে অনেকেই শীতবস্ত্র গায়ে জড়িয়ে কাজের চেষ্টা করলেও পর্যাপ্ত কাজের সুযোগ নেই।

কয়েকজন দিনমজুর জানান, তীব্র শীতে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। পেটের দায়ে বাইরে বের হলেও কাজের সুযোগ না থাকায় সংসার চালানো আরও কঠিন হয়ে উঠেছে।

অপরদিকে শীতজনিত কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বয়স্ক রোগীর সংখ্যা কিছুটা কমলেও শিশু রোগীর চাপ কমেনি। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ শিশু ও বয়োবৃদ্ধ শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X