সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্থানীয় বিরোধের জেরে যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
চুয়াডাঙ্গায় স্থানীয় বিরোধের জেরে যুবককে গলা কেটে হত্যা  ¦ ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে ভোরের সময় এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। ২৫ বছর বয়সী সোহেল নামের এক যুবককে স্থানীয় বিরোধের জের ধরে গলাকেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরবেলায় স্থানীয়রা বেলগাছি সংলগ্ন খরার মাঠে সোহেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের বাবা আসাবুল হক জানিয়েছেন, ‘স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে একটি পেয়ারা বাগানের গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়ার বিষয়কে কেন্দ্র করে সোহেলের সঙ্গে বিরোধ শুরু হয়। ঘটনার জেরে দুপক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক আমার ছেলেকে হত্যার হুমকি দেয়। এর জের ধরেই ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমি চাই আমার ছেলের হত্যার বিচার হোক।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ‘একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X