মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পণ, অস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পণ, অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনের কথিত বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তারা একটি জিম্মি জেলেকে মুক্ত করেন এবং কোস্ট গার্ডের কাছে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড তাজা কার্তুজ জমা দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মোংলা বেসে এই আত্মসমর্পণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজিএস কামরুজ্জামানের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন জানান, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহলের কারণে সুন্দরবনে সক্রিয় দস্যু চক্রগুলোর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী তিনজন হলেন বাগেরহাটের মোংলা উপজেলার আল আমিন হোসেন, সাতক্ষীরার তালা উপজেলার তৈবুর রহমান এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান ওরফে মামুন।

তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান এবং ৪০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কমান্ডার মানসুরুন মাহ্‌দীন বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি এবং জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে গত ২১ মে সুন্দরবনের আরেক কথিত দস্যু চক্র ছোট সুমন বাহিনীর সাত সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনে সক্রিয় দস্যু চক্র সম্পূর্ণ নির্মূল এবং জেলে, বাওয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X