বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মোংলায় ৬০ চাবিসহ চোর আটক, ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা

মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১:৫৫ এএম
মোংলায় ৬০ চাবিসহ চোর আটক, ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা

​বাগেরহাটের মোংলায় চুরির অভিযোগে এক যুবককে আটক করার পর তাকে মারধর না করে জনসম্মুখে ‘নাগিনী নাচ’ নাচিয়ে সতর্ক করে ছেড়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। আটক ওই যুবকের কাছ থেকে তালা খোলার প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়েছে।

​শনিবার গভীর রাতে মোংলা উপজেলার জয়বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

​আটক শিপন (৩০) উপজেলার কানাইনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরির অপরাধের সঙ্গে জড়িত।

​প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে জয়বাংলা এলাকার বাসিন্দা সাদেকের ঘরের তালা খোলার চেষ্টা করছিলেন শিপন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছে থাকা একটি থলি তল্লাশি করে বিভিন্ন আকারের প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়।

​এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন হোসেন বলেন, "এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। তল্লাশির সময় তার কাছে বিপুলসংখ্যক চাবি পাওয়া যায়। তবে কেউ তাকে মারধর করেনি। ভবিষ্যতে আর চুরি করবে না—এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

​তিনি আরও বলেন, "ঘটনার সময় উপস্থিত লোকজনের অনুরোধে ওই যুবক ‘নাগিনী নাচ’ নেচেছে। পরে বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করে।

মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন বলেন, ​এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X