মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শরণখোলায় নসিমন দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:২০ এএম
শরণখোলায় নসিমন দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নসিমনের চাপায় মো. সুজন মোল্লা (৪০) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ছুটুখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা গাছ বিক্রি শেষ করে নিজ নসিমনযোগে বাড়ি ফিরছিলেন সুজন মোল্লা। পথে ছুটুখার বাজারের কাছে কালভার্ট এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারায় এবং তিনি যানটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুজন মোল্লার আকস্মিক মৃত্যুর খবর এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। তিনি সৌদি আরবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং প্রায় তিন মাস আগে দেশে ফিরে গাছের ব্যবসা শুরু করেছিলেন।

মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী এবং আট বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X