সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মোংলায় ৯ গরু কোরবানির ঘোষণা

​মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:৪০ পিএম
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মোংলায় ৯ গরু কোরবানির ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সওয়াব রেসানীর উদ্দেশ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মোংলার এক স্থানীয় বিএনপি নেতা। দলীয় প্রধানের পরকালীন কল্যাণের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য এবার তিনি ৯টি বড় আকৃতির গরু কোরবানির ঘোষণা দিয়েছেন।

​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বাসিন্দাদের মতে, মোংলা অঞ্চলে বা দেশের তৃণমূল রাজনীতিতে একক কোনো নেতার পক্ষ থেকে দলীয় প্রধানের স্মরণে নিজস্ব অর্থায়নে একসঙ্গে এত বড় পরিসরে কোরবানির উদ্যোগ এর আগে সচরাচর দেখা যায়নি।

​মঙ্গলবার দুপুরে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর বাসভবনে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে, জুলফিকার আলীর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

​ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামী শরিয়ত অনুযায়ী, মৃত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা এবং সেই সওয়াব তাঁর আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা (ঈসালে সওয়াব) একটি পুণ্যময় কাজ। এই নিয়ম মেনেই কোরবানিটি দেওয়া হচ্ছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

​জানতে চাইলে মো. জুলফিকার আলী বলেন, "আমাদের দলের সাবেক প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এবার পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ মানুষের জন্য ৯টি বড় গরু কোরবানির সিদ্ধান্ত নিয়েছি। মোংলায় দলের কোনো নেতার পক্ষ থেকে একসঙ্গে এত বড় পরিসরে কোরবানির উদ্যোগ এটাই প্রথম। ঈদের দিন এই কোরবানির মাংস এলাকার প্রায় ২ হাজার অভাবী পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। ধনী-দরিদ্র সবাই মিলে যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।"

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X