সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় পশুর নদীতে সেতুর দাবিতে মানববন্ধন

মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:১৫ পিএম
মোংলায় পশুর নদীতে সেতুর দাবিতে মানববন্ধন

মোংলা বন্দর সংলগ্ন পশুর নদীতে সেতু নির্মাণের দাবিতে আজ সোমবার (২৫ মে) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোংলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘দুনিয়ার মজদুর এক হও’ এবং ‘নিরাপদ শ্রমজীবী, স্বনির্ভর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশন ও বাংলাদেশ আস্থা শ্রমিক সংঘ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় কয়েকশ শ্রমজীবী মানুষ ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পশুর নদীতে সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সেতুর অভাবে স্থানীয় জনগণকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা দ্রুত সেতু নির্মাণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এফ. এম. আবু সাইদ, মোংলা উপজেলা সভাপতি মো. ফরিদ হাওলাদারসহ অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X