শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

মোংলা বন্দরে ২৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

​মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:০০ পিএম
মোংলা বন্দরে ২৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা বন্দরের প্রায় ২ হাজার ৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে মেসার্স হাশেম এন্ড সন্স স্টিভিডরিং কোম্পানি চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​মোংলা বন্দর বার্থ অ্যান্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

​খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক এবং মাহবুবুর রহমান টুটুল।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই মোংলা বন্দরের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করে যাচ্ছেন। বন্দরের চ্যানেল সচল রাখতে আধুনিক ও উন্নত ড্রেজারের মাধ্যমে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, অতীতের মতো বালু উত্তোলনকারী সাধারণ যন্ত্র দিয়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হলে এবং ড্রেজিংয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

X