সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোরবানিতে বেড়েছে চুইঝালের চাহিদা, বাগেরহাট থেকে যাচ্ছে দেশজুড়ে

অরিন্দম দেবনাথ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:২০ পিএম
কোরবানিতে বেড়েছে চুইঝালের চাহিদা, বাগেরহাট থেকে যাচ্ছে দেশজুড়ে

কোরবানিকে সামনে রেখে বাগেরহাটের ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এই জনপ্রিয় মসলা। বিশেষ করে গরু ও খাসির মাংস রান্নায় স্বাদ ও ঝাঁজ বাড়াতে চুইঝালের ব্যবহার বাড়ায় বাজারে তৈরি হয়েছে ব্যাপক চাহিদা।

জেলার ফকিরহাট উপজেলার বিভিন্ন বাজার ও চুইঝালের আড়ত ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত চুইঝাল পাঠাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, বর্তমানে মোটা চুইঝাল প্রতি মণ ২৬ থেকে ২৮ হাজার টাকা এবং মাঝারি মানের চুইঝাল ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কোরবানির মাংস রান্নায় বাড়তি স্বাদ আনতে এখন অনেকের প্রথম পছন্দ বাগেরহাটের চুইঝাল। সুস্বাদু রান্নার জন্য বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। খুচরা ব্যবসায়ীরা বলেন, কোরবানিকে সামনে রেখে ক্রেতাদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। গরু ও খাসির মাংস রান্নার জন্য এখন বেশি করে চুইঝাল খুঁজছেন ক্রেতারা।

চুইঝাল ব্যবসায়ী মো. মামুন বলেন, কোরবানি উপলক্ষে ইতোমধ্যে প্রায় ৫০ মণ চুইঝাল বিক্রি হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও অন্তত ৫০ মণ চুইঝাল বিক্রির আশা করছি। ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে চুইঝালের আবাদ হয়েছে। কোরবানিকে সামনে রেখে চাহিদা বাড়ায় চাষিরাও ভালো লাভের মুখ দেখছেন।

তিনি আরও বলেন, চুইঝালের চাহিদা ও বাজার সম্প্রসারণের কারণে স্থানীয় কৃষকদের মধ্যে এর চাষে আগ্রহ বাড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X