সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে ৪০০ পরিবার ঝুঁকিতে

জিও ব্যাগ ফেললেও আসছে না কাজে
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:১৫ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ বারইখালী গ্রামে ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ গ্রহনের দাবি স্থানীয়দের ¦ ছাব: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর তীরবর্তী পৌরসভার ১নং ওয়ার্ড বারইখালী গ্রাম নদীর অব্যাহত ভাঙ্গনে নতুন করে ৪শ’ পরিবার পরেছে বিপাকে। ভাঙ্গন প্রতিরোধে ৬ মাস পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেললেও আসছে না কোন কাজে। স্থানীয়দের অভিযোগ দায়সারা ভাবে কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান উধাও। ভূক্তভোগী পরিবারদের দাবী বর্ষা মৌসুমের পূর্বেই বাঁধ দিয়েই রাস্তা ঠেকাতে না পারলে সাঁকো দিয়ে চলাচল করতে হবে পৌরবাসীদের। পৌর কর্তৃপক্ষের নিকট জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী।

শুক্রবার সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলিও বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গন থেমে নেই এ জনপদের মানুষের জীবন যাত্রার দীন দীন ব্যাহত হচ্ছে নতুন করে দেখা দিয়েছে পৌর শহরের ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের নদী ভাঙ্গন। বিপাকে পরেছে নদীর তীরবর্তী মানুষেরা। বারইখালী ফেরিঘাট হয়ে পুরাতন থানা অভিমুখী নদীর তীরবর্তী প্রায় ১ কিলোমিটার রাস্তার এক প্রান্তে প্রায় ৪শ’ পরিবারের এখানে বসবাস।

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর তীরবর্তী বারইখালী গ্রামে নতুন করে ভাঙ্গনের মুখে ৪শ’ পরিবার বিপাকে ¦ ছাব: প্রতিনিধি

গত ২ সপ্তাহ ধরে নতুন করে ভাঙ্গনের ফলে চলাচলের রাস্তা অনুপোযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থান থেকে বড় বড় ফাটল ধরে ভেঙ্গে পড়েছে নদী গর্ভে। অতিরিক্ত পানির চাপে ক্রমনেই রাস্তা ভেঙ্গ ছোট হয়ে আসছে। স্থানীয়রা বলছেন আর ২/৪ দিন এরকম পানির চাপ থাকলেই সাঁকো দিয়ে পারাপার হতে হবে গ্রামবাসী সহ পথচারীদের।

অভিযোগ রয়েছে পানি উন্নয়নবোর্ড কর্তৃপক্ষের তত্বাবাধনে ঠিকাদার প্রতিষ্ঠান নদী ভাঙ্গন প্রতিরোধে ৬ মাস পূর্বে জিও ব্যাগ ফেরিঘাট হতে কিছু অংশ জায়গায় দু’দফায় দায়সারাভাবে জিও ব্যাগ ফেললেও তা এখন পানির চাপে ফাটল ধরে ভেঙ্গে গিয়ে নদী গর্ভে চলে যাচ্ছে। নদীর সুরক্ষায় চলমান কাজটি হঠাৎ করে বন্ধ করে ঠিকাদার প্রতিষ্ঠান মালামাল নিয়ে চলে গিয়েছে অন্যত্র কাজটি শেষ হয়েছে কিনা বা কবে নাগাদ শেষ হবে এ সম্পর্কে স্থানীয়রা কিছুই জানে না।

নদীর তীরবর্তী ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের ভূক্তভোগী বাসিন্দা বেদার মুন্সী, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রায়হান হাওলাদার, ব্যবসায়ী ইসমাইল হোসেন হাওলাদার, লোকমান হোসেন কামাল হাওলাদারসহ একাধিক স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছি ভাঙ্গন জোয়ারের অতিরিক্ত পানিতে অভূক্ত থাকতে হয় এ অঞ্চলের বাসিন্দাদের।

মনে হয়েছিল ভেরিবাধের কাজটি শুরু হয়েছে দু:খ লাঘব হবে। ৫/৬ মাস পূর্বে জোড়সরো জিও ব্যাগ ফেলানো কাজ চলছিল হঠাৎ করে শ্রমিক ঠিকাদার প্রতিষ্টান উধাও। কাজের বিষয়ে স্থানীয়দের কিছু বুঝতে দেয়নি। কি কাজ হচ্ছে কবে নাগাদ শেষ হবে সাটানো হয়নি সাইনবোর্ড।

বাগেরহাটের মোরেলগঞ্জ বারইখালী গ্রামে ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ গ্রহনের দাবি স্থানীয়দের ¦ ছাব: প্রতিনিধি

নতুন করে গত ২ সপ্তাহ ধরে পানির চাপে ভেঙ্গে যাচ্ছে রাস্তা জিও ব্যাগ সাজানো স্থরর্ বড় বড় ফাটল ধরে চাং হয়ে নদী গর্ভে চলে যাচ্ছে। সামনের জোগা আশা পূবেই রাস্তা সম্পূর্ন নদীতে বিলীন হয়ে যাবে। জনগূরুত্বপূর্ন এ রাস্তাটি ভেঙ্গে গেলে বিপদের আর সীমা থাকবে না। পৌর প্রশাসক উপজেলা নির্বাহীর কর্মকর্তার নিকট জোর দাবী এখনই পদক্ষেপ গ্রহন করে সংস্কার পূর্বক রাস্তাটি বাঁধ দিয়ে সমস্যা সমাধানের জোর দাবী জানাচ্ছি।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক হাবিবুল্লাহ বলেন ফেরিঘাট সংলগ্ন নদীর তীরবর্তী নদী ভাঙ্গনের বিষয়ে ইতিমধ্যে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ সহ চলমান কাজ অব্যাহত রয়েছে। তবে কাজ বন্ধের বিষয়ে তিনি অবহিত নন। বিষয়টি খোঁজ খবর নিয়ে সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X