মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোরেলগঞ্জ পৌরসভায় প্রকৌশলী সংকটে ঝুলে আছে ৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:৪০ পিএম
প্রকৌশলী সংকটে স্থবির মোরেলগঞ্জ পৌরসভার উন্নয়ন কার্যক্রম

উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় প্রধান প্রকৌশলীসহ জনবল সংকট থাকায় সি টি সি আর পি ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজে ৪০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

প্রতিবন্ধকতায় ঝুলে রয়েছে ৬০ কোটি টাকার কাজ। কোভিড ১৯ প্রকল্পের সড়ক বাতি রাস্তা উন্নয়নে কাজের ধির গতি, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন, জলবায়ু প্রকল্প, বাৎষরিক উন্নয়ন এডিপি বরাদ্দে কাজ হচ্ছে ব্যবহত।

প্রধান প্রকৌশলী না থাকায় উন্নয়ন প্রকল্পের নানামুখি কাজ হচ্ছে বাধাগ্রস্থ। স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তাদের প্রতি পৌরবাসীদের দাবী জনবল সংকট এর সমস্যা সমাধান করে পৌরসভার উন্নয়নে চলমান কাজকে বেগমান রাখার।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর তীরবর্তী মোরেলগঞ্জ পৌরসভাটি ১৯৯৮ সালে স্থাপিত হলেও ২ যুগের বেশি সময় ধরে এ গ্রেডের এ পৌরসভাটিতে লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া নদীর ২ প্রান্তের ৯ টি ওয়াডের্র পৌর নাগরিকদের সমন্ময়ে এ পৌরসভার কার্যক্রম চলে আসছে।

প্রতিবন্ধকতায় রয়েছে নদীর অব্যাহত ভাঙ্গন টেকসই ভেরিবাদ, শহর রক্ষাবাদ, সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা সহ নানা প্রতিকূলতা। বিগত বছরগুরোতে পৌর নাগরিকরা সরকারের রাজস্ব পৌর টেক্স নিয়মিত দিয়ে আসলেও নাগরিক সেবা থেকে হয়েছে বঞ্চিত।

গত ২০২৪ সালের জুলাই আন্দোলনের ৫ আগষ্ট এর পরে পৌর মেয়র চলে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে অবিভাবক বিহীন ছিল পৌরসভা। পরবর্তীতে পৌর প্রশাসক হিসাবে উপজেলার নির্বাহী অফিসার দায়িত্ব পালন করে আসছেন পৌরসভার। সম্প্রতি এ পৌরসভার উন্নয়ন প্রকল্পে ২০২৪ সালের ডিসেম্বরে সি টি সি আর পি প্রকল্পের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার বরাদ্দে শুর হয় পৌরসভা উন্নয়ন প্রকল্পের কাজ।

এর মধ্যে ৪০ কোটি টাকা ব্যায়ে চলমান কাজে প্যাকেজ প্রোগ্রামে ৯ টি ওয়ার্ডে ১২ কিলোমিটারে ১০ টি আর সি সি ঢালাই রাস্তা, ৩ কিলোমিটারে ৩ টি কার্পেটিং রাস্তা, ২২ টি ক্লোজ ড্রেন, ২ কিলোমিটার এর রোড প্রটেকশন ওয়াল, ২ টি কালভাট এসব চলমান কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও কোভিড ১৯ প্রকল্পের ৩ কোটি টাকা ব্যায়ে সড়ক বাতি, রাস্তা উন্নয়ন কাজ চলমান থাকলেও তা ধির গতিতে পড়েছে।

বাকী বরাদ্ধকৃত ৬০ কোটি টাকার কাজ ঝুলে রয়েছে এর প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী। এ দপ্তরের নির্বাহী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, চলতি বছরের মার্চ মাসে অবসরে যাওয়ায় পরবর্তীতে এ পদে আর কোন কর্মকর্তা না আশায় চলমান কাজের বিল প্রস্তুতের সাক্ষরে হচ্ছে বাধাগ্রস্থ।

যে কারনে, অনেকে বিল না পেয়ে এ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর চলমান কাজ চলছে ধির গতিতে। পড়ে রয়েছে প্রায় ৩ মাস ধরে বাজার বারইখালী ঢালাই ব্রিজ হয়ে স্টীল ব্রিজ অভিমুখী রাস্তার কাজ অপর প্রান্তে বারইখালী ঢালাই ব্রিজ হয়ে পুরাতন থানা অভিমুখী উপজেলার প্রশাসনিক চত্বরের রাস্তা সহ একাধিক কাজ। এছাড়াও টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ, জলবায়ু প্রকল্পের কাজ, ১ কোটি টাকা বরাদ্দের এডিপি বাৎসরিক উন্নয়ন প্রকল্পের কাজ থমকে গেছে।

বর্তমানে চলমান উন্নয়নের কাজের দেখভালের জন্য পৌরসভার সার্ভেয়ার জামাল হোসেন শাহ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপসহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে প্রজেক্টের একজন উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর রয়েছেন।

এ সম্পর্কে মোরেলগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ পৌরসভায় সি টি সি আর পি প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে।

তবে এ ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রতিবন্ধকতার সন্মুখিন হচ্ছি। ২ মাসে আগে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী অবসরে যাওয়ার কারনে আমাদের যে বাহিরের কাজ রয়েছে সেগুলো দেখাশুনা তত্বাবাধনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে নির্বাহী প্রকৌশলী চেয়ে উদ্দর্তন কর্মকর্তাদের নিকট আবেদন করা হয়েছে।

যদি নির্বাহী প্রকৌশলী এ পদে স্থায়ী জনবল না দিতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব হিসাবে একজন প্রকৌশলীকে এ পদে অস্থায়ীভাবে দায়িত্ব দিবেন বলে কর্মকর্তাদের সাথে কথা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X