সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে ইজিবাইক শ্রমিকদের ওপর হামলার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৪:১৫ পিএম
মোরেলগঞ্জে ইজিবাইক শ্রমিকদের ওপর হামলার অভিযোগ, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইজিবাইক স্টান্ডে হামলার প্রতিবাদে বিচারের দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইজিবাইক শ্রমীক সদস্যরা।

আজ রবিবার (১৭ মে) বেলা ১২ টায় বারইখালী ২নং ওয়ার্ড স্ট্রীল ব্রীজ সংলগ্ন সড়কে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্য ২নং ওয়ার্ড শ্রমীক দলের সভাপতি ও ইজিবাইক চালক সমিতির সভাপতি ছগির হোসেন খান অভিযোগ তুলে বলেন, বারইখালী থেকে জিউধরা সোমাদ্দারখালী সড়কে দীর্ঘ এক যুগ ধরে ৪৫ টি ইজিবাইক চালকেরা নিয়মিত এ সড়কে শান্তিপ্রিয়ভাবে ইজিবাইক চালিয়ে আসছেন। গত বৃহস্পতিবার দুপুরে ইজিবাইক শ্রমিকদের সাথে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাগবিতান্ডা হলে এ ঘটনার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ও তার ভাই মুন্না লোকজন নিয়ে এসে অর্তকীত হামলা করে এ সময় তাদের মারপিটে ইজিবাইক শ্রমীক রনি হাওলাদার, ফয়সাল হোসেন জনি, ইমরান আল আমিন, মফিজুল সহ ৬/৭ জন আহত হয়।

এ ছাড়াও চায়ের দোকানদার ক্যান্সারে আক্রান্ত রোগী পলাশ হাওলাদারকে পিটিয়ে আহত করে। হামলাকারিরা তাতেও ক্ষ্যান্ত না হয়ে ইজিবাইক শ্রমীকদের ওইদিন অফিস ঘরটি বন্ধ করে দেয়। এ ঘটনায় আহত চায়ের দোকানদার ক্যান্সার আক্রান্ত রোগী পলাশ হাওলাদার বাদি হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ইজিবাইক শ্রমীকরা সংবাদ সম্মেলন থেকে এ ঘটনায় দলীয় নেতৃবৃন্দের প্রতি ও উর্দ্ধতন প্রশাসনের প্রতি হামলাকারিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তাব্য রাখেন আহত পলাশ হাওলাদার, ইজিবাইক শ্রমীক শাহিন সেফাই, আলম শেখ, তরিকুল ইসলাম মৃধাসহ একাধিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X