সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে অবকাশ কালীন জেলেদের জীবিকা নির্বাহে আভাবনীয় দূর্ভোগ

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:২৯ পিএম
মোরেলগঞ্জে অবকাশ কালীন জেলেদের জীবিকা নির্বাহে আভাবনীয় দূর্ভোগ ¦  ছবি: গনেশ পাল

৫৮ দিন সাগর নদীতে মাছ ধরা বন্ধ অবরোধ চলাকালীন বাগেরহাটের মোরেলগঞ্জে জেলেদের জীবন জীবিকা নির্বাহে অভাবনীয় দূর্ভোগে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিম শিম খাচ্ছেন জেলে পল্লীর মানুষেরা।

স্থানীয় জেলেদের দাবী খাদ্য সহায়তা বৃদ্ধি বিকল্প কর্মসংস্থানে বিনা সুদে লোনের ব্যবস্থা সহ পুন: বাসনের দাবী। মৎস্য মন্ত্রানালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তাদের প্রতি।

শনিবার (০২ মে) সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা ও খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রাম এ দুটি গ্রামে প্রায় ২ শতাধিক জেলে পেশার ওপর নির্ভশীল জেলে পরিবার রয়েছেন।

এ পেশার মানুষের জীবন যাত্রার মান আজও পরিবর্তন হয়নি। মহজনদের কাছ থেকে দাদনের টাকা ও বিভিন্ন এনজিওর কাছ থেকে লোন নিয়ে বছরের পর বছর দেনাগ্রস্থ হচ্ছেন। ১৫ এপ্রিল থেকে ১১ জুন সারাদেশে ৫৮ দিন সাগর ও নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা অবরোধ চলছে।

অবরধ চলাকালীন জেলে পল্লীর জেলেরা জাল নৌকা মেরামত কাজে ব্যস্থ সময় পাড় করছেন। দৈনন্দদিন সংসারের আয় না হলেও ব্যায় কিভাবে মিটাবে এ নিয়ে দূশ্চিন্তায় রয়েছেন জেলেরা। বিকল্প আয়ের নেই কোন কর্মসংস্থান, সরকারীভাবে মৎস্য অধিদপ্তরের সহায়তায় খাদ্য তালিকায় চাল বরাদ্ধ হলেও তালিকা থেকে বাধ পড়েছেন প্রকৃত অনেক জেলেরা।

অপেশাদার সুবিধাভোগীরা অন্তারভূক্ত হয়েছেন এ তালিকায়। খাদ্য সহায়তার আওতায় প্রাপ্ত সুবিধা বরাদ্ধকৃত চাউল আনুপাতিক হারে অপ্রতুল। কথা হয় গাবতলা গ্রামের জেলে আব্দুল গপ্ফার হাওলাদার, ফোরকান তালুকদার, মোশারেফ তালুকদার, খাউলিয়া গ্রামের সেলিম শেখ সহ একাধিক জেলেরা বলেন বাপ দাদার পেশা হিসাবে এ পেশায় রয়েছি কয়েক যুগ ধরে । পরবর্তী বংশধরাও অনেকে যুক্ত হয়েছেন এ পেশায়।

এখন সংসার চালাতে খুব কষ্ঠ হচ্ছে, ৫৮ দিনের অবরধ চলছে। এ সময় কিভাবে সংসারে খাবার জোগাব না এনজিওদের লোনের কিস্তি দিব। গাবতলা গ্রামের জেলে পল্লী প্রায় ১৫০ পরিবার এনজি দের নিকট থেকে লোন দেনাগ্রস্থ। এ দেনা পরিশোধ করে যেতে পারব কি যানি না। আবার মহাজনদের কাছ থেকে দাদন নেওয়া টাকা প্রতিবছরই নতুন নতুন করে দেনা হচ্ছি। সরকারীভাবে বছরের যে চাউল পাই তা থেকে সংসার চলে না।

মোরেলগঞ্জে অবকাশ কালীন জেলেদের জীবিকা নির্বাহে আভাবনীয় দূর্ভোগ ¦  ছবি: গনেশ পাল

বিকল্প কর্মসংস্থানের জন্য নামে মাত্র কয়েক জনকে বিনা মূল্যে বকনা বাছুর দিলেও মৎস্য অফিস তা সবাইকে দিতে পারছে না। সরকারের কাছে আমাদের দাবী বিকল্প কর্মসংস্থানের জন্য বিনা সুদে টাকা, বরাদ্দকৃত চাউল বৃদ্ধি, প্রকৃত জেলেদের তালিকায় অন্তভূক্তকরণ সহ পুন: বসানের ব্যবস্থা করার।

এ সম্পর্কে সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, সাগড় ও নদীতে ৫৮ দিনের অবরধ কার্যক্রম চলমান থাকায় নদী ও সাগরে জেলেদের মাছ ধরা সম্পূর্ন নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে অবরোধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তা চাউল বিভিন্ন খাদে প্রদান করা হয়ে থাকে।

এ উপজেলায় ৯ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৩৪ শ ঝাটকাআহরণ থেকে বিরোতকারী জেলেদের বছরে ২ বার ১৬০ করে চাউল প্রদান করা হয়ে থাকে।

এছাড়াও ২২ দিন সাগরে মা ইলিশ ধরা বন্ধ। এ তালিকায় ২৫ কেজি করে চাউল প্রায় ১ হাজার জেলে পরিবার পেয়ে থাকেন।

এ সব জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থানের জন্য ইতি মধ্যে সরকারীভাবে বরাদ্ধে গত বছর ৩২টি বকনা বাছুর বিতারণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X