সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে দিন মজুর একটি পরিবারকে ভিটে মাটি থেকে উচ্ছেদের অভিযোগ

সাজানো মামলায় ফাসানো হয়েছে দাখিল পরীক্ষার্থীকে
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
মোরেলগঞ্জে দিন মজুর একটি পরিবারকে ভিটে মাটি থেকে উচ্ছেদে মরিয়া প্রভাবশালী মহল

বাগেরহাটের মোরেলগঞ্জে দিন মজুর একটি পরিবারকে ভিটে মাটি থেকে উচ্ছেদের জন্য মরিয়া একটি প্রভাবশালী মহল, সাজানো মামলায় জড়ানো হয়েছে দাখিল পরীক্ষার্থী মেয়েকে এমন অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্য সহ উদ্ধর্তন প্রসাশনের নিকট ন্যায় বিচারের দাবী করেছেন ভূক্তভোগী এ দিন মজুর পরিবারটি।

বুধবার বিকালে হোগলাবুনিয়া ইউনিয়নের গোদারা গ্রামের মৃত: হাসেম আলী শেখের ছেলে দিন মজুর গ্যারেজ শ্রমিক ইলিয়াস শেখ ও তার পরিবার অভিযোগ করে বলেন, পিতার ক্রয়কৃত ১ একর ৫০ শতক জমিতে ৬ ভাই মিলে দীর্ঘ ৭০/৮০ বছর ধরে শান্তিপ্রিয় ভাবে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশি কেরামত আলী খান তাদের পৈত্রিক ভিটে মাটি থেকে উচ্ছেদের জন্য মরিয়া হয়ে একের পর এক হয়রানী মূলক মামলা দায়ের করে ১ বছর ধরে তাদেরকে হয়ারনী করে আসছেন। তার দুই ছেলে গ্রামের বাড়িতে না থাকলেও চাকুরি সুবাধে অনত্র থাকায় তাদেরকে জড়ানো হচ্ছে হয়রানী মূলক মামলায়। এমনকি তার দাখিল পরীক্ষার্থী মেয়ে মরিয়ম আক্তর কে পরীক্ষা না দিতে পারায় সাজানো মামলায় জড়ানো হয়েছে। এতে ক্ষান্ত না হয়ে প্রভাবশালী এ মহলটি গত ২০ এপ্রিল সোমবার দুপুরে ইলিয়াস শেখের বসত বাড়িতে গিয়ে লোকজন নিয়ে হামলা করে এ সময় ইলিয়াস বাড়িতে না থাকার সুবাধে তার স্ত্রী তাছলিমা বেগম কে মারপিঠ করে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ইলিয়াস শেখ বাদী হয়ে কেরামত আলী সহ ৪ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ করেও তারা এখন প্রভাবশালীদের ভয়ে আতঙ্কে দিন কাটছে।

ভুক্তভোগী পরিবারের ইলিয়াস শেখ তার স্ত্রী তাছলিমা বেগম অশ্রসজল চোখে বলেন, গরিব মানুষ কি ন্যায় বিচার পবে না। নিজ জমিতে আমাদের রোপনকৃত গাছ, উল্টো গাছ কর্তনের অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা। এভাবে ১ বছর ধরে কেরামত আলী খান ও তার লোকজন তাদের বিরুদ্ধে এ পর্যন্ত ৪/৫ টি হয়রানী মূলক মামলা দায়ের করেছেন। আদালতে হাজিরা দিব না পেটের খাবার জোগাবে, ১দিন কাজে না গেলে পরের দিন খাবার জোটে না। অন্যায়ভাবে আমাদের ওপরে একর পর এক অত্যাচার করা হচ্ছে। জমি থেকে উচ্ছেদের জন্য সাজানো হচ্ছে হয়ারনী মূলক মামলা। প্রভাবশালীরা জোর পূর্বক দখলে নিতে চাচ্ছেন পৈত্রিক ভিটে মাটি। এ ঘটনায় দিন মজুর ভুক্তভোগী এ পরিবারটি স্থানীয় সংসদ সদস্য সহ উদ্ধর্তন প্রসাশনের হস্থক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কেরামত আলী খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কাউকে হয়রানী করছেন না । ১ একর জমি ইলিয়াস শেখের পিতার নিকট থেকে ক্রয় করেছেন তিনি। এ বিষয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও তারা বৈঠকে বসছে না।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, গোদারা গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X