সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
স্কুল শিক্ষার্থী সহ যান চলাচল হুমকীর মুখে

মোরেলগঞ্জে রাতের আধারে সেঁতুর রেলিং ভেঙে নিয়েছে দুর্বৃত্তরা

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
গুরুত্বপূর্ণ সংযোগ সেতুর রেলিং রাতের আধারে ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জন-গুরুত্বপূর্ণ সংযোগ সেতুর রেলিং রাতের আধারে ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে এখন স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল হুমকির মুখে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন গ্রামবাসী।

রবিবার সরেজমিনে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের বিষখালী খালের সংযোগ সেতুটির শনিবার দিবাগত রাতে এক প্রান্তের রেলিং ভেঙে রড কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জন-গুরুত্বপূর্ণ এ সেতুটি ২০০৫ সালে এলজিইডি দপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয়।

এই সেতু পার হয়ে প্রতিদিন রামচন্দ্রপুর, বর্ষিবাওয়া, কচুবুনিয়া, কামলা ও পোরেরহাটসহ পাঁচ গ্রামের ৩-৪ হাজার মানুষ চলাচল করে। এমনকি উপজেলা শহরে যেতে হলেও স্থানীয়দের এই সেতু পার হতে হয়। শত শত যাত্রীবাহী মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানগাড়ি চলাচল করে এ সেতু দিয়ে।

সেতুর পাশে অবস্থিত ৩৫নং এন কে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থী প্রতিদিন এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যায়।

এছাড়াও রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী বাড়ি মাদ্রাসা, চারটি মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াতের জন্য মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল।

সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল খালেক শেখ, কৃষক শহিদুল ইসলাম, জালাল উদ্দিন শেখসহ একাধিক পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকালেও সেতুর দুই পাশের রেলিং অক্ষত ছিল। যদিও পূর্বে এক পাশে কিছুটা ভাঙা ছিল, এখন দেখা যাচ্ছে পুরো রেলিংই রাতের আঁধারে ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তারা আরও বলেন, ছোট ছোট শিশুরা এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে কীভাবে বিদ্যালয়ে যাবে, তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে এখনও ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, ধান কাটার একটি মেশিন রাত সাড়ে দশটার দিকে সেতু পার হওয়ার সময় আটকে পড়ায় রেলিং ভেঙে যেতে পারে। অন্যদিকে অনেকে বলছেন, একটি চক্র মাদকের অর্থ জোগাড় করতে রড কেটে নিয়ে বিক্রি করেছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির পাশাপাশি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর শেখ বলেন, এর আগে এক মাস পূর্বে একটি চক্র তার ওয়ার্ডের একটি কালভার্ট ভেকু মেশিন দিয়ে ভেঙে ইট নিয়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সেতুর রেলিং ভেঙে নেওয়ার ঘটনা ঘটল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

৩৫নং এন কে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী রানী দেবনাথ বলেন, তার বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সেতু পার হয়ে স্কুলে আসে। এক প্রান্তের রেলিং ভেঙে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। দ্রুত সেতুটি মেরামতের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, রামচন্দ্রপুরের সেতুর রেলিং ভাঙার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X