সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় গ্রামীণ পাঠাগার উদ্বোধন, বই পড়ার সংস্কৃতিতে নতুন আশা

এমএম ফিরোজ, মোংলা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম
মোংলায় গ্রামীণ পাঠাগার উদ্বোধন করেন চট্টগ্রাম বন রক্ষণ বিভাগের প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনিল চন্দ্র বসাক ¦ ছবি: এমএম ফিরোজ

মোংলার মালগাজীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার প্রসারে নতুন এক সংযোজন হিসেবে যাত্রা শুরু করলো ‘সতীশ চন্দ্র লাইব্রেরি’।

মাতৃছায়া কটেজ প্রাঙ্গণে স্থাপিত এই লাইব্রেরির উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাটিতে বইভিত্তিক জ্ঞানচর্চার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।

শনিবার দুপুরে লাইব্রেরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন রক্ষণ বিভাগের প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনিল চন্দ্র বসাক।

মোংলায় গ্রামীণ পাঠাগার উদ্বোধন

একই অনুষ্ঠানে প্রাক্তন বন গবেষক ও লেখক দীপক চন্দ্র সরকারের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাস বিশ্বাসসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ ড. শিশির কুমার বিশ্বাস।

মোংলায় গ্রামীণ পাঠাগার উদ্বোধন

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রামীণ এলাকায় বইচর্চা ও জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে লাইব্রেরির জন্য বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

লাইব্রেরি প্রতিষ্ঠাতা দীপক চন্দ্র সরকার বলেন, তার পিতৃভূমিতে পিতা সতীশ চন্দ্রের স্মৃতিকে ধারণ করে এই লাইব্রেরি গড়ে তোলা হয়েছে।

মোংলায় গ্রামীণ পাঠাগার উদ্বোধন

তিনি বলেন, “বর্তমান সময়ে মানুষ মোবাইলনির্ভর হয়ে পড়ছে। বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এই লাইব্রেরির মাধ্যমে নতুন প্রজন্মকে আবার বইয়ের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ গ্রামীণ শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X