সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মোরেলগঞ্জে নিয়মের তোয়াক্কা না করে বিদ্যালয়ের

পুরাতন ভবন অপসারণ, গাছ কর্তন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
ছবি-প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আইনের প্রতি কোন তোয়াক্কা না করেই গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে অপসারণ ও গাছ কর্তন করে বিক্রির অভিযোগ উঠেছে কতৃপক্ষের বিরুদ্ধে। বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে কিছুই জানেনা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে নির্মিত হলেও পরবর্তীতে অবকাঠামো উন্নয়ন হয়নি। পরিত্যক্ত পুরাতন সরকারি ভবনটি ২০২৫ সালে অক্টোবর-নভেম্বর মাসে কোন প্রকার টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ভেঙ্গে অপসারণ ও ৫টি গাছ কেটে ৪টি বিক্রি ও ১টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য রাখা হয়েছে। পুরাতন এ ভবনটির ইট, রড বিক্রি করে বিদ্যালয়ের উন্নয়নে অর্থ ব্যায় নিয়ে উঠেছে নানা অভিযোগ।

তবে, তৎকালীন এডহক কমিটি এ ভবন ও গাছ কর্তন করেছে বলে বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ জানিয়েছেন। তিনি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে এ বিষয়ে প্রধান শিক্ষক তাকে অবগত করেনি। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ১৮৫ জন শিক্ষার্থী রয়েছে। লেখাপড়ার মান বৃদ্ধি হলেও অবকাঠামো উন্নয়নে তেমন কোন ছোয়া লাগেনি। রয়েছে ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশ রুম সহ শ্রেনীকক্ষ সংকট।

এ বিষয়ে গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রেবব্রত রায় বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি দীর্ঘ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা প্রকৌশলী দপ্তরে অবহিত করে পরিত্যাক্ত ভবন অপসারণ করা হয়েছে। গাছগুলো ঝুকিপূর্ন থাকায় কর্তন করা হয়েছে। ৫টির গাছের মধ্যে ১টি স্কুলের কাজের জন্য রাখা হয়েছে। ভবন ভাঙ্গার ইট থেকে বিদ্যালয়ের সিমানা প্রাচীর ও গেট করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষকদের সমন্বয়ে রেজুলেশনের মাধ্যমে আয়ন-ব্যায়ন কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন অপসারনের বিষয়ে মৌখিকভাবে জানিয়েছিলেন। প্রধান শিক্ষককে বিধিমোতাবেক শিক্ষা প্রকৌশলীকে অবহিত করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ভবন অপসারণের পরার্মশ দেওয়া হয়েছিলো। গাছ কর্তনের বিষয়ে তিনি(শিক্ষা কর্মকর্তা) অবহিত নন। এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, ওই বিদ্যালয়ে তিনি সভাপতি রয়েছেন। তবে, পূর্বের এডহক কমিটি থাকাকালিন সময়ে ভবন অপসারন ও গাছ কর্তন করা হতে পারে। তিনি এ বিষয়ে অবহিত নন। খোঁজ খবর নিয়ে নিয়ম বর্ভিভুত ভবন অপসারণ হয়ে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X