মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচী

অরিন্দম দেবনাথ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচী

“আপনার শিশুকে টিকা দিন, সুস্থ রাখুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সদর হাসপাতালে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচী আয়োজন করা হয়। কর্মসূচীতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, মোহাম্মদ আল ইমরানসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার ও জুনিয়র কনসালটেন্ট (শিশু রোগ বিশেষজ্ঞ) ডা. শিহান মাহমুদ উপস্থিত থেকে হাম রোগের ঝুঁকি, লক্ষণ ও প্রতিরোধে টিকাদানের গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করেন।সচেতনতা কর্মসূচীতে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, সরকারের টিকাদান কর্মসূচী দেশের শিশুদের সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সরকার নিয়মিতভাবে বিনামূল্যে টিকা প্রদান করছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। সরকারের এই উদ্যোগকে সফল করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়তে টিকাদানের কোনো বিকল্প নেই। তাই সকলকে গুজব বা ভুল তথ্য এড়িয়ে সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রতি আস্থা রেখে শিশুদের নিয়মিত টিকা দিতে হবে। জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচী

ডা. শিহান মাহমুদ বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত একজন শিশু থেকে অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তবে নির্ধারিত সময় অনুযায়ী টিকা গ্রহণ করলে এ রোগ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচীর আওতায় শিশুদের সকল টিকা সম্পন্ন করতে হবে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, সর্দি-কাশি বা চোখ লাল হওয়া হাম রোগের লক্ষণ হতে পারে। এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সময়মতো চিকিৎসা ও টিকাদান নিশ্চিত করা গেলে হামজনিত জটিলতা থেকে শিশুদের রক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে হাম প্রতিরোধে সচেতনতা কর্মসূচী

তাপস কুমার সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ধরনের সচেতনতা কর্মসূচী অত্যন্ত প্রশংসনীয়। সরকারের টিকাদান কর্মসূচীর পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ জনসাধারণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ছাত্রদলের এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং শিশুদের সুস্থ রাখতে সবাইকে সচেতন হতে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X