সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চিতলমারীতে শিক্ষককের উপর হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
চিতলমারীতে শিক্ষককের উপর হামলাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে হামলাকারী রাসেল শেখের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মাদ্রাসার সামনে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোহাসিন উদ্দিন, রহিমা ইসলাম, শিক্ষার্থী আমির হামজা, নজরুল ইসলাম, মোঃ ইস্রাফিল ও নাজিফা আক্তার।

এ সময় বক্তারা বলেন, ‘বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোঃ রাসেল শেখ নির্মমভাবে হাতুড়ি পেটা করে। আহত শিক্ষক চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাদ্রসার অধ্যক্ষ মোঃ মাশুকুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছন। আমরা হামলাকারী মোঃ রাসেল শেখকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাশুকুর রহমান বলেন, ‘মৈজোড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে রাসেল শেখ সুযোগ পেলেই মাদ্রাসার জিনিসপত্র চুরি করে। আমরা তাকে নিষেধ করায় সে দীর্ঘদিন ধরে আমাদের হুমকি প্রদান করে আসছিল। বুধবার সে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে মাদ্রাসার কাগজপত্র ও মালামাল ফেলতে থাকে। এ সময় তাকে নিষেধ করলে তার হাতে থাকা হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে গুরুতর আহত করে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে মারপিটের অভিযোগে রাসেল শেখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X