সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম
মোংলায় তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

জ্বালানী ও ভোজ্য তেল মজুদের দায়ে মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিনা আরিফ জানান, অবৈধভাবে জ্বালানী তেল (পেট্রোল ও অকটেন) মজুদ করায় ‘সি লিংক ইন্টারনাল’ এর মালিক মোঃ ইউসুফ আলীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোজ্য তেল (সয়াবিন ও পাম অয়েল) মজুদের দায়ে মেসার্স জালাল স্টোর এর মালিক মোঃ মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শোভা স্টোর এর মালিক সবুর তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রথমে জরিমানা প্রদানের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে কেউ আর অবৈধ মজুদ না করে। অবৈধ মজুদ রোধে এক সপ্তাহ পর পুনরায় অভিযান চালানো হবে। অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-০৬ খুলনা এর অফিসার সৈয়দ ফজলুর রহমান, বাগেরহাট ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X