সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জ্বালানি সংকট:

মোংলা বন্দরে লাইটার জাহাজ অচল, আমদানি-রপ্তানিতে স্থবিরতা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
জ্বালানি তেলের অভাবে মোংলা সমুদ্র বন্দরে অধিকাংশ লাইটার জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। ছবি: সংগৃহীত

মোংলা সমুদ্র বন্দরে তীব্র জ্বালানি তেলের সংকটে লাইটার জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বন্দরে দীর্ঘসূত্রতা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা।

বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসে বিলম্ব হওয়ায় জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম বেড়ে গেছে। ফলে আমদানিকারকদের জরিমানা হিসেবে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। খাদ্যশস্য, সার এবং শিল্প কাঁচামাল খালাস ও পরিবহন কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

সরেজমিনে মোংলা বন্দরের পশুর চ্যানেলে গিয়ে দেখা যায়, শতাধিক খালি লাইটার জাহাজ নোঙর করে দাঁড়িয়ে রয়েছে কয়েক দিন ধরে। একই অবস্থা খুলনার রূপসা নদীর ৪ ও ৫ নম্বর ঘাট এলাকায়। সেখানেও রয়েছে শতাধিক খালি লাইটার জাহাজ। এমভি আর রশিদ-১ লাইটারের মাস্টার মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, জ্বালানি তেল না পাওয়ায় তাঁরা পণ্যবোঝাই করতে যেতে পারেননি। তাঁদের লাইটারটি এক সপ্তাহ খালি বসিয়ে রাখতে হয়েছে। খুলনার রূপসা এলাকায় অবস্থানরত সেভেন সার্কেল সিমেন্ট কারখানার উৎপাদন বিভাগের কর্মকর্তা মো. মামুন বলেন, মোংলা বন্দরে সিমেন্টের কাঁচামাল নিয়ে আসা তাঁদের বাণিজ্যিক জাহাজ থেকে লাইটার সংকটে নির্দিষ্ট সময়ে আমদানি পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন বাণিজ্যিক জাহাজকে ১৭ হাজার ডলার বিলম্ব মাশুল দিতে হচ্ছে। একইসঙ্গে তাদের সিমেন্ট কারখানায় কাঁচামালের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে লাইটার জাহাজ সংকটে কারখানায় উৎপাদিত সিমেন্ট নৌপথে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো যাচ্ছে না।

এমভি মমতাজ লাইটার জাহাজের মালিক মো. খোকন বলেন, ‘তেল সরবরাহের জন্য মোংলা বাজারের তেল ব্যবসায়ী এসকে এন্টারপ্রাইজকে বলেছি। কিন্তু ওই প্রতিষ্ঠান জানিয়েছে, ডিপো থেকে তাদের ডিলারকে চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না। তাই তারা আমাদেরকে তেল দিতে পারছেন না। একই অবস্থা সব লাইটার জাহাজের।

মেঘনা অয়েল কোম্পানির মোংলার মেরিন ডিলার ও এজেন্ট মেসার্স নুরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, ‘বর্তমান সরকার খাল খনন, নদী খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশের আমদানি-রপ্তানি বৃদ্ধিসহ নানামুখী কর্মকাণ্ড হাতে নিয়েছে। ফলে তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মোংলা বন্দরে জাহাজ আসা বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে বেশি লাইটার জাহাজ জ্বালানি তেল নিতে মোংলায় আসছে। কিন্তু চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। তাই আমরা তেল দিতে পারছি না। এ ছাড়াও তেল সরবরাহ করতে না পারায় উপকূলীয় অঞ্চলে মৎস্য আহরণ প্রায় বন্ধ হওয়ার পথে।’

জ্বালানি সরবরাহকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি এবং সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত পরিমাণে জ্বালানি বিতরণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X