সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পানির পাইপ লাইন কেটে ২ গ্রামের খাবার পানির সরবরাহ বন্ধ

মোরেলগঞ্জে অবাধে এস্কেভেটর মেশিন চালিয়ে সড়কের বিভিন স্থানে ফাটল

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি-প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নের অবাধে মাটি কাটা এস্কেভেটর (ভেক)ু মেশিন চালিয়ে আড়ই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ফাটল গাইড লাইন ভেংগে খাদে পড়ে জন দূর্ভোগ সৃষ্টি হয়ে পড়ছে। ২ গ্রামের সুপেয় খাবার পানি পাইপ লাইন কেটে সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। দূর্ভোগে পড়েছে ডুমুরিয়া ও কাকড়াতলী ৩ শতাধিক পরিবার। স্থানীয়দের দাবী ব্যবসায়ী কেন্দ্রিক ভেকু মেশিন বাই পাস সড়কে অবাধে চলাচল বন্ধ করে জন গূরুত্বপূর্ন সরকারী রাস্তা রক্ষার্থে প্রশাসনে হস্তক্ষেপ কামনা।

শুক্রবার সরজমিনে উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজার হয়ে লক্ষীখালী বাজার অভিমূখী প্রায় ৫ কিলোমিটার আর, সি,সি ঢালাই সড়কের ডুমুরিয়া থেকে লক্ষ¥ীখালী আড়ই কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে অবাধে রাতের আধারে মাটি কাটা এস্কেভেটর ভেকু মেশিন চলাচলের কারনে ফাটল দেখা দিয়েছে। অনেক স্থান থেকে সড়কের গাইড লাইন ভেংগে খাদে পড়ে গিয়াছে। এ এস্কেভেটর ভেকু মেশিন ব্যবসায়িক স্বার্থে এলাকার কতিপয় লোকজন মাটি কাটায় ব্যবহার করছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ১টি ভেকু মেশিন ডুমুরিয়া সরকারী পুকুর সংলগ্ন এলাকা থেকে লক্ষ্মীখালী বাজার যাওয়ার প্রতিমধ্যে মেশিনের ভারী চাপে এ সড়কটি বিভিন্ন স্থানে ফাটল ধরে। এ সময় মেশিন ব্যবহারকারী লোকজন খাবার পানি সরবরাহের পাইপ লাইন কেটে দিয়ে কাকড়াতলী ও ডুমুরিয়া ২ গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবারের পানি সরবরাহ বন্ধ করে দেয়। যে কারনে শুক্রবার সকাল থেকে এ পরিবার গুলো বাসা বাড়িতে খাবার পানি না থাকায় চরম দূর্ভোগে পড়ে। মাইলের পর মাইল পায়ে হেটে এসে কাঁধে বহন করে খাবার পানি নিতে হয়।

স্থানীয় ডুমুরিয়া গ্রামের কৃষক বাবুল মন্ডল, শ্যামল কুমার মন্ডল, সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ রনজিৎ মন্ডল, শিক্ষক আশিষ হালদার, ব্যবসায়ী দেপাল হালদার, মধুসূধন অধিকারী, অমিও হালদার এবং লক্ষ¥ীখালী গ্রামের কৃষক নজরুল ইসলাম সহ একাধিক ভূক্তভোগী পরিবার বলেন, এক সময় হাটু কাদা ভেংগে শহরে যেতে হত। ৫ বছর পূর্বে আর সি সি এ রাস্তাটি হয়েছে। এখন প্রতিনিয়ত এস্কেভেটর ভেকু মেশিন চালিয়ে সড়কটির ক্ষতি করছে ব্যাক্তি স্বার্থে কয়েকজন লোক। এমনকি খাবার পানির পাইপ লাইন কেটে দিয়ে বন্ধ রয়েছে পানি সরবরাহ। ডুমুরিয়া কাকরাতলী ২ গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবার এখন ভোগান্তিতে পড়েছি। এ বিষয়ে ভুক্তভোগী গ্রাম বাসীরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন ডুমুরিয়া লক্ষ¥ীখালী আর সি সি সড়কে এস্কেভেটর ভেকু মেশিন চালিয়ে ফাটলের ঘটনা শুনেছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন এস্কেভেটর মেশিন চালিয়ে ব্যাক্তি স্বার্থে জনগূরুত্বপূর্ন সড়কের ক্ষতি ও জনভোগান্তি সৃষ্টি কোন ভাবেই করা যাবে না। বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে ।##

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X