সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

'আমি জেল থেকে বলছি' ছাত্রনেতা শান্তর হাত কড়া পড়া বিদায়ী দৃশ্যে উত্তাল মোংলা !

এম এম ফিরোজ, মোংলা থেকে
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
ছাত্রনেতা  সজীব মিয়া শান্ত । ছবি : প্রতিনিধি

'আমি জেলখানা থেকে বলছি আমি গর্বিত, আমি ছাত্রদল কর্মী। মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ আমার এই কারাবরণ-যা পূর্বের যেকোনো কষ্টের চেয়ে হাজার গুণ বেশি বেদনাদায়ক।'

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজীব মিয়া শান্তর এই আবেগঘন ফেসবুক স্ট্যাটাস এবং গত ১ এপ্রিল তাকে নৌকায় করে জেলহাজতে প্রেরণের সময় হাত উঁচিয়ে বিদায় নেওয়ার দৃশ্যটি মোংলার মানুষকে স্তব্ধ করে দিয়েছে।

ভাইরাল হওয়া সেই ছবি ও বার্তার পর থেকেই স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও সহমর্মিতা তৈরি হয়েছে। এরই প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ গেট চত্বরে আয়োজিত মানববন্ধনে।

ঘটনার সূত্রপাত গত ২৯ মার্চ ভোরে। বিষপান করা এক মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম মজুমদারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় এখন পর্যন্ত সজীব মিয়া শান্ত ও যুবদল কর্মী হাফিজুর রহমান মানিকসহ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদী চিকিৎসক ডা. অনুপম মজুমদারের অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলার একপর্যায়ে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাঁর ওপর চড়াও হন এবং জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করেন, যা হাসপাতালের সেবামূলক পরিবেশকে ব্যাহত করে।

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের সেবার মান উন্নত হলেও কিছু চিকিৎসকের অপেশাদার আচরণ ও গাফিলতির অভিযোগ রয়ে গেছে। তাদের মতে, শান্ত একজন ত্যাগী ছাত্রনেতা হিসেবে সেই অনিয়মের প্রতিবাদ করতে গিয়েই আজ মামলার শিকার হয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলা আড়াল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। তারা শান্তসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে।

অন্যদিকে মোংলা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ যাচাই করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।

তবে শান্তর হাত উঁচিয়ে বিদায় নেওয়ার সেই দৃশ্য ইতোমধ্যেই জনমনে গভীর আবেগের জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত তার মুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের বিশ্বাস, সঠিক তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমেই মোংলার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X