সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, বাগেরহাট শহরে মোট ২১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে মুসল্লিদের উপস্থিতি নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় বিশ্ব ঐতিহ্যের অনন্য নিদর্শন ষাটগম্বুজ মসজিদ-এ প্রধান ঈদের জামাত আয়োজনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মুসল্লীদের ব্যাপক উপস্থিতি সামাল দিতে এখানে তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ খালিদ, দ্বিতীয় জামাতে নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে হাফেজ মাওলানা এনামুল হক।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ঈদের নামাজ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X