সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি, কাটা হলো বিদ্যুতের তার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাড়িটি।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন। তিনি জানান, বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির একটি চারতলা বাড়ি রয়েছে। সোমবার রাতের কোনো এক সময় চোরেরা ওই বাড়ির বিদ্যুতের মিটারের তার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ সংযোগটি পুনঃস্থাপন করে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে। আইজিপি বা তার পরিবারের সদস্যরা বাগেরহাটে এলে দোতলার একটি ইউনিটে অবস্থান করেন।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X