সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে জমি বিরোধে দিনমজুরের বাড়িতে হামলা, স্ত্রী আহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
মোরেলগঞ্জে জমি বিরোধে দিনমজুরের বাড়িতে ভাংচুর করা হয় ¦ ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি বিরোধের জের ধরে এক দিনমজুর পরিবারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হোগলাপাশা গ্রামের দিনমজুর চাঁন মিয়া শেখের বাড়িতে হামলার সময় তার স্ত্রী বেবী বেগম (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁন মিয়া শেখ থানায় অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের উদ্দেশ্য হামলাকারী ওবায়দুল শেখ ও আরও তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন মিয়া শেখ বহু বছর ধরে পৈত্রিক জমিতে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছেন। তবে তার বাড়ির জমি থেকে পাশ্ববর্তী পূর্ব হোগলাপাশা গ্রামের মৃত রশিদ শেখের ছেলে ওবায়দুল শেখ ৭ শতক জমি ক্রয় করে সম্পূর্ণ দখল করার চেষ্টা করেন। গত শুক্রবার সকাল ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল চাঁন মিয়া শেখের বাড়িতে হামলা চালায়। চাঁন মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী বেবী বেগম বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে মারপিট করে।

বাগেরহাটের মোরেলগঞ্জ হোগলাপাশা গ্রামের এক দিন মজুরের পরিবারকে উচ্ছেদে মরিয়া প্রভাবশালী মহল। বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দিন মজুরের স্ত্রী বেবী বেগম (৩৫) গুরুতর আহত হন। আহত বেবী বেগমকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দিন মজুর চাঁন মিয়া শেখ বাদী হয়ে ওবায়দুল শেখসহ ৪ জনের নামে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামের দিন মজুর রাজ মিস্ত্রী চাঁন মিয়া শেখেন পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ ১৫/২০ বছর ধরে শান্তিপ্রিয় ভাবে বসবাস করে আসছেন। তার বসত বাড়ীর জমি থেকে একটি অংশ ভাই ও বোনদের নিকট থেকে পাশ্ববর্তী পূর্ব হোগলাপাশা গ্রামের মৃত রশিদ শেখের ছেলে ওবায়দুল শেখ ৭ শতক জমি ক্রয় করে সম্পূর্ন জমি দখলে নেওয়ার চেষ্ঠা করে। এ ঘটনার জেড় ধরে গত শুক্রবার সকালে চাঁন মিয়ার বাড়িতে ওবায়দুল শেখের নেতৃত্বে ৭/৮ জন একটি সংঘবদ্ধ দল হামলা ভাংচুর করে। এ সময় চাঁন মিয়া বাড়ীতে না থাকায় তার স্ত্রী বেবী বেগম হামলাকারীদের বাঁধা দিলে হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন ও তার ছোট ছেলের স্ত্রী সুমী বেগম ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতকে উদ্ধার করে নিকটতম পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

দিনমজুর চাঁন মিয়া শেখের বাড়িতে হামলার সময় তার স্ত্রী বেবী বেগম গুরুতর আহত হন ¦ ছবি:  প্রতিনিধি

মঙ্গলবার (১৭ মার্চ) ক্ষতিগ্রস্থ দিন মজুর চাঁন মিয়া শেখ বলেন, বাবার জমি থেকে ভাই বোনেরা ২ বছর পূর্বে ওবায়দুল শেখের কাছে ৭ শতক জমি বিক্রী করেছে, সে জমি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন করে জমি দখলের জন্য লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে ওবায়দুল ও তার লোকজন আমার স্ত্রীকে মারপিঠ করে। ৫ দিন ধরে সে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গরিব মানুষের ওপর হত্যাচার প্রভাবশালীদের। বাড়ীঘর থেকে উচ্ছেদের জন্য একের পর এক নানাভাবে হয়রানীর স্বীকার হচ্ছি। হামলা মারপিঠের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি । অভিযোগ দিয়েও এখন ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। তিনি তার ছেলে মেয়েদের নিয়ে পৈত্রিক ভিটা মাটিতে শান্তিপ্রিয় ভাবে বসবাস করেতে পারেন সে জন্য উদ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মোরেলগঞ্জে জমি বিরোধে দিনমজুরের বাড়িতে ভাংচুর করা হয় ¦ ছবি: প্রতিনিধি

এ সম্পর্কে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মহিষপুরা ফাড়ির আই সি এস আই মনির বলেন, বসতবাড়িতে হামলা ও মারপিঠের ঘটনায় চাঁন মিয়া শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আজই হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধতন কর্মকর্তাদের নিকট প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে ওবায়দুল শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন তিনি কাউকে মারপিঠ করেনি। তার জমিতে জোর পূর্বক ঘর তুলতে ছিলেন উল্টো তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি সঠিক নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X