সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে নদীর চর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম
ছবি-সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর তীরবর্তী শহিদুল ইসলাম শেখ (১৮) নামের নিখোঁজ এক ভ্যান চালক যুবকের লাশ উদ্ধার করেছেন নৌ পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে শ্রেনীখালী নদীর চর থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পরপরই মোরেলগঞ্জ থানা ওসি মাহামুদুর রহমান ও নৌ পুলিশের ওসি সালাউদ্দিন পৃথক পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড সানকিভাংগা গ্রামের সোহেল শেখের ছেলে ভ্যান চালক শহিদুল ইসলাম শেখ (১৮) শুক্রবার বিকাল ৩ টার দিকে বাড়ি থেকে পরিবারের সাথে রাগ করে বেরিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। বাড়ী থেকে বের হবার পরে ওই যুবকের কাছে কোন মোবাইল ছিল না যে কারণে তার সাথে কোন যোগাযোগ রাখতে পারেনি। তিন দিন ধরে না পেয়ে সোমবার সকালে বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী নদীর চর এলাকায় স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানান। পরে স্থানীয়রা সামাজিক মাধ্যম ফেসবুক ওই যুবকের ছবি পোস্ট দিলে তার পিতা মাতা ছবি দেখে লাশ সনাক্ত করতে ঘটনাস্থলে আসেন এবং তারা তাদের ছেলে নিখোঁজ শহিদুল ইসলামের লাশ সনাক্ত করেন। উদ্ধারকৃত যুবকের গায়ে খয়েরি কালারের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট পরিহিত ছিল। শ্রেনীখালী সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ এমদাত শেখ বলেন, সকালে স্থানীয় কৃষক গরু মাঠে নিয়ে চড়াতে আসলে নদীর চরে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে তাকে জানালে, তিনি তাৎক্ষনিক ঘটনাটি থানা পুলিশসহ স্থানীয় আরও লোকজনকে অবহিত করেন।

নিহত শহিদুল ইসলামের পিতা সোহেল শেখ মাতা মর্জিনা বেগম বলেন, বাড়িতে একটু কথা কাটাকাটির জের ধরে রাগ করে ৩ দিন পূর্বে শুক্রবার বিকেল ৩ টার দিকে তার ছেলে শহিদুল বাড়ি থেকে বেড়িয়ে যায়। ২ দিন আগে নিজের মোবাইল নিজেই ভেঙ্গে ফেলেছে। যে কারণে ছেলের সাথে মোবাইল না থাকায় যোগাযোগ ছিল না। সকালে ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ডের স্থানীয় লোকজন সংবাদ দিলে উদ্ধারকৃত লাশ তার ছেলে শহিদুল ইসলামের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সন্ন্যাসী ফাড়ি নৌ পুলিশের ওসি সালাউদ্দিন বলেন, মোবাইল ফোনে নদীর চরে ভাসমান যুবকের লাশের সংবাদ পেয়ে সঙ্গী ও ফোর্স টিমসহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের পিতা মাতা ও তার পরিচয় জানিয়েছেন। উদ্ধারকৃত লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পিতা সোহেল শেখ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X