সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফকিরহাটে পিকআপ দুর্ঘটনা : আহতদের স্বজনদের হাতে টাকাসহ জিনিসপত্র হস্তান্তর

সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
ফকিরহাটে পিকআপ দুর্ঘটনা : আহতদের স্বজনদের হাতে টাকাসহ জিনিসপত্র হস্তান্তর

বাগেরহাটের ফকিরহাটে মুরগি বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন গুরুত্বর আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ মেহেদী হাসান রানা দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে ২ লাখ ৩৯ হাজার টাকা, তিনিটি মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। যা শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের মাধ্যমে আহতদের স্বজনদের হাতে উদ্ধার হওয়া নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ মার্চ) সকালে পিকআপ ভ্যানটি ঢাকায় মুরগি দিয়ে খুলনা দিকে আসছিল। ফকিরহাট উপজেলা পালেরহাট এলাকায় এসে পৌছালে ন্য়িন্ত্র হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ীর মালিক জুয়েল মল্লিক প্রিন্স (৩৫), চালক কাশেম শেখ (৪০) এবং সহযোগি হাসান শেখ (৩০) গুরুত্বর আহত হন। স্থানীয় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্র্তি করেন। আহতরা সকলে খুলনা বিভিন্ন এলাকার বাসিন্দা।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকভ্যাপ ভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখছেন।

আহতদের স্বজনদের টাকা ও অন্যান্য জিনিপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাড়ির মালিক জুয়েল মল্লিক প্রিন্সের শ্বশুর নওশাদ আলী ফরাজী, ভগ্নিপতি কে এম রাকিবুল হাসান, গ্রাম পুলিশ মেহেদী হাসান রানা, হোটেল মালিক হাসান ফকিরসহ অন্যান্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X