সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সন্ত্রাসী, চাঁদাবাজ, জমি দখলকারীর স্থান এই জনপদে হবে না : সোমনাথ দে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে।

বাগেরহাট-৪ আসনের মোরেলগঞ্জ শরণখোলায় বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সোমনাথ দে বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, জমি দখলকারী ও লুটেরা এই জনপদে কোনো স্থান পাবে না। সকল নাগরিকের শান্তিপ্রিয়ভাবে বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সোমনাথ দে আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালী শ্রেণির মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, এবং সুন্দরবন হবে তাদের অভয়াশ্রম। বনদস্যুদের আইনের মাধ্যমে সুন্দরবন থেকে মুক্ত করার প্রক্রিয়াও চলবে। তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানান।

বৃহস্পতিবার মোরেলগঞ্জ শরণখোলার বিভিন্ন বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গনসংযোগ লিপলেট বিতারন শেষে বিকাল ৫ টায় সাউথখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে তাফালবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারন সম্পাদক বেল্লা হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মোল্লা ইসাহাক আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি সোমনাথ দে আরও বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্ন দ্রষ্ঠা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ হবে একটি সুখী সমৃদ্ধি দেশ। অবহেলিত এ জনপদের উন্নয়নের জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ আসনটি তাকে উপহার দেওয়ার জন্য সকলের প্রতি জোর দাবী জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X