সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাগেরহাট-৪ আসন:

আগামীর পার্লামেন্ট হবে জনগণের : স্বপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
মোরেলগঞ্জ পৌরপার্কে পথসভায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মোহাম্মদ স্বপন ¦ ছবি: প্রতিনিধিমোরেলগঞ্জ পৌরপার্কে পথসভায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মোহাম্মদ স্বপন ¦ ছবি: প্রতিনিধি

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের নির্বাচনী প্রচারণায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান বুধবার (৪ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জ পৌরপার্কে পথসভা অনুষ্ঠিত করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মোহাম্মদ স্বপন।

শহিদ উদ্দিন মোহাম্মদ স্বপন বলেন, পুরাতন বিটিশ আইনভিত্তিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে আগামী সংসদে জনগনের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে সমাজের সকল শ্রেণিপেশার মানুষের প্রতিনিধিত্ব থাকবে।

তিনি আরও বলেন, জেএসডি সভাপতি আ. স. ম. আব্দুর রব-এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম চলেছে। জনগনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়া হবে।

পথসভায় জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. তাওহিদ উদ্দিন, খুলনা জেলা সভাপতি মো. রেজাউল করিম, কেন্দ্রীয় নেতা মো. লোকমান খান এবং উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন মিস্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মো. রুবেল খান।

মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান বলেন, স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করেছিলাম। এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার পাবেন। স্বাধীনতার ৫৪ বছরেও জনগন তা পায়নি। যে কারনে ২৪’ জুলাই সংগ্রাম আন্দোলন। শ্রমজীবি, পেশাজীবি, খেটে-খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামি ১২ ফেব্রুয়ারি তারা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X