সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভায় নারী পুরুষের ঢল

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
মোরেলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী সোমনাথ দে উন্নয়ন, কর্মসংস্থান ও সুপেয় পানির প্রতিশ্রুতি দিয়ে ভোট চান ¦ ছবি: গনেশ পাল

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নির্বাচনী জনসভায় নারী পুরুষের ঢল ধানের শীষের বিজয়ে দলীয় নেতাকর্মীরা এককাতারে। গোটা সমাবেশ স্থল জুড়ে বসেছে যেন মিলন মেলা। এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবেবক্তব্যদান কালে বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন মানুষের কল্যানে বাকী জীবনটা উৎসর্গ করতে চাই।

অবহেলিত এ জনপদের মানুষের উন্নয়নে রাস্তাঘাট পানগুছি নদীতে ব্রিজ, সুন্দরবন কেন্দ্রিক আধুনিক পর্যটক কেন্দ্র স্থাপন, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন, বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য পরিকল্পনামাফিক খামার প্রকল্প চালু করা হবে। লবনাক্ততা দূরীকরনে সুপেয় পানি সংকট সমাধানে বৃষ্টির পানি সংরক্ষনে প্রতিটি বাড়িতে দেওয়া হবে পানির ট্যাংকি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে দেওয়া হেব ফ্যামিলি কার্ড। দেশের উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারী ঐক্যবদ্ধভাবে সকলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নির্বাচনী জনসভায় নারী পুরুষের ঢল ¦ ছবি: গনেশ পাল

সোমবার বিকালে জিউধরা ইউনিয়নে হাজী রাজাউল্লাহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে।

জিউধরার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন খান এর সভাপত্বিতে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল হক বাবুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, জেলা বিএনপি নেতা ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক খান আলতাপ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম রেজাউল করিম সোহাগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জিউধরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।

সভায় প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে আরও বলেন বহিরাগত লোক এসে জমি দখল করে মৎস্য ঘের করা চলবে না। এখন থেকে প্রকৃত জমির মালিকগন নিজ নিজ জমিতে মৎস ঘের করবেন। আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থেকে মানব কল্যানে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনারা আমার জন্য নির্বাচনের বাকী ৮ দিন সময় ব্যায় করুন, আমি আপনাদের মাঝে আমার জীবনের বাকী দিনগুলো কাটাতে চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X