সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদির এ্যাফিডেভিট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদির এ্যাফিডেভিট

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৯৭জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলাটির বাদি আসামিদেরকে চেনেনা এবং তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে কোন আপত্তি নেই বলে এ্যাফিডেভিটের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। গজালিয়া গ্রামের নুরু ইসলামের ছেলে আব্দুর রহিম গত ১ লা ফেব্রেুয়ারি বাগেরহাট নোটারি পাবলিক অ্যাড. হামিমুর রহমানের কার্যালয়ে এ্যাফিডেভিট করেন। যার নং-৯৯/২৬।

এ্যাফিডেভিটে তিনি বলেছেন, ‘গত ২২.১২.২০২৫ তারিখে তিনি (আব্দুর রহিম) বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলঅ দায়ের করেন। মামলা নং-১০। জিআর নং-২২৩/২৫। ওই মামলার প্রধান আসামি মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার। ২ নং আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অ্যাড. আমিরুল আলম মিলনসহ ৯৭ জন।

মামলাটির এজাহার লেখার সময় স্থানীয় কিছু রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিদের বলামতে অধিকাংশ আসামির নাম এজাহারে লেখা হয়েছে বলে বাদি উল্লেখ করেছেন। তিনি অধকিাংশ আসামিদের চিনতেননা। তারা নিরপরাধ। এসব কারনে বাদি নজরুল ইসলাম উক্ত মামলা থেকে সকল আসামিকে অব্যাহতি দিলে তার(বাদির) কোন আপত্তি নেই বলে ঘোষণা করেছেন।

মামলাটি দায়ের হবার পরে মোরেলগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়। মামলার বাদি বিভিন্ন সময় মামলার আসামিদের বিষয়ে তার না জানার বিষয়ে বলে আসছিলেন। সর্বশেষ তিনি বাগেরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তার মতামত জানিয়ে দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X