সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে সবজি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
মোরেলগঞ্জে সবজি ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

বাগেরহাটের মোরেলগঞ্জে জামাল হোসেন তালুকদার (২৫) নামে সবজি ব্যবসায় কে পিটিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা। গুরুতর জখমীকে মোরেলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিবার আহতের বড় ভাই মোঃ বাবুল তালুকদা বাদী হয়ে ছাব্বির তালুকদার সহ ৪ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রোববার প্রাপ্ত অভিযোগ সূত্রে ও হাসপাতালে চিকিৎসাধীন জামাল হোসেন তালুকদার জানান, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে পৌর শহরের সবজি ব্যবসায়ী জামাল হোসেন তালকদার কে ঘটনার দিন শনিবার সকাল ৯ টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথিমধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী ছাব্বির তালুকদার এর নেতৃত্বে ৮/১০ জন সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে অর্তকৃত হামলা চালায় এ সময় হামলাকারীরা এলোপাতারি মারপিঠ করে ব্যবসায়ী জামাল তালুকদার চোখে প্রচন্ড আঘাত করে গুরুতর রক্তাক্ত যখম করে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখমীকে উদ্ধার করে মোরেলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী জামাল তালুকদার বলেন, প্রতিদিনে ন্যায় দোকান খুলতে বাজারে যাচ্ছিলাম প্রতিবেশী ছাব্বির তালুকদার ও তার লোকজন পথিমধ্যে গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই আমার ওপরে সন্ত্রসী হামলা চালায়, আমার চোখে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ওরা প্রভাবশালী ওদের ভয়ে পরিবার পরিজন নিয়ে আতংঙ্কে আছি। থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে ছাব্বির তালুকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ করে বলেন তিনি কাউকে মারপিঠ করেননি। তার বিরুদ্ধে ষরযন্ত্রমূলক অভিযোগ করা হয়েছে।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার আফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান বলেন, ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X